রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা’ অনুষ্ঠিত গোপালগঞ্জে ভূমিকম্পের কম্পন গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনে ম্যানহোলের পাশে রাস্তা খুঁড়ে ফেলে রাখা: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তিন মাসে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা এমপি ডা. কে এম বাবরের গোপালগঞ্জে যাকাতের অর্থে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ গোপালগঞ্জে অগ্নিবীনা শিল্প ও সাহিত্য সংসদ এর উদ্যোগে ভাষা দিবস পালিত   ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর শিক্ষা কর্মসূচীর শ্রদ্ধাঞ্জলি গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পৌর শহীদ মিনার চত্বরে ব্যাপক প্রস্তুতি গোপালগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত

গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা’ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.৪৯ পিএম
  • ৩৮ Time View

 

গোপালগঞ্জ :

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ASSET প্রকল্পের তত্ত্বাবধানে নতুন বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে “জব ফেয়ার-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চন্দ্রদিঘলিয়া ক্যাম্পাসে আয়োজিত এ জব ফেয়ারে বিভিন্ন কারিগরি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীরা চাকরি ও ক্যারিয়ার সংক্রান্ত বাস্তব ধারণা লাভের সুযোগ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি শেখ মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিক অটোমেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রবিউল ইসলাম, এইচআর এক্সিকিউটিভ সজীব হোসেন এবং সার্ভিক ব্রিজ লিমিটেডের প্রতিনিধি।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। ASSET প্রকল্পের আওতায় আয়োজিত এ ধরনের জব ফেয়ার শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জব ফেয়ারকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কর্মসংস্থানমুখী আয়োজন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025