মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর শিক্ষা কর্মসূচীর শ্রদ্ধাঞ্জলি

  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.৩২ এএম
  • ২৯৫ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)।

অমর একুশে ফেব্রুয়ারি ২০২৬ উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানটির শিক্ষা কর্মসূচির আওতায় শনিবার সকালে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার মো. তোফাজ্জল হোসেন, কম্পলাইন্স অফিসার মো. মাহফুজুর রহমান, উপজেলা প্রোগ্রাম অফিসার মো. মামুনুর রশিদ, শিক্ষা সুপারভাইজার মো. আব্দুল হান্নানসহ শিক্ষা সহায়কগণ, শিক্ষা সম্পাদক, সামাজিক সুরক্ষা সম্পাদক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।

তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও স্বাধীনতার পথকে সুগম করেছে। ভাষা শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় এবং বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে অঙ্গীকার ব্যক্ত করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!