বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, স্বাভাবিক হচ্ছে জনজীবন গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, মাঠে দুই হাজারের বেশি পুলিশ ও ১০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, শহরের থমথমে অবস্থা গোপালগঞ্জে নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি ও ১,৩৫০ পুলিশ মোতায়েন গোপালগঞ্জ শহর আজ আওয়ামী লীগের দখলে, দেশীয় অস্ত্র নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নিয়েছে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, উত্তেজিত জনতার আগুনে পুড়ল ফাল্গুনী এসি বাস গোপালগঞ্জে একের পর এক মিলে ১৫ গাড়ির সংঘর্ষ আহত প্রায় শতাধিক গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত সমবায়ের হাত ধরে উন্নয়ন, গোপালগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭.৪৩ এএম
  • ৭০ Time View

রাজিয়া সুলতানা :

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ২৫০০ পুলিশ সদস্য এবং ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে চলছে সার্বক্ষণিক নজরদারি।

গত রাতের সহিংস ঘটনার পর থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), এসআরবি ও বিজিবির সমন্বয়ে যৌথ টহল অব্যাহত রয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) বিজিবির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।

এতে আরও জানানো হয়, ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে গোপালগঞ্জে চলমান সহিংসতার মধ্যে গতকাল মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী দক্ষিণপাড়া গ্রামে সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় তাঁর আত্মীয়-স্বজনদের ৩০ থেকে ৪০টি বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে আটকের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানা ঘেরাও, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে থানায় হামলা ও ভাঙচুরের পাশাপাশি পুলিশের মেসেও আগুন দেওয়া হয়।

এসব ঘটনার পর জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!