মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, মাঠে দুই হাজারের বেশি পুলিশ ও ১০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, শহরের থমথমে অবস্থা গোপালগঞ্জে নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি ও ১,৩৫০ পুলিশ মোতায়েন গোপালগঞ্জ শহর আজ আওয়ামী লীগের দখলে, দেশীয় অস্ত্র নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নিয়েছে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, উত্তেজিত জনতার আগুনে পুড়ল ফাল্গুনী এসি বাস গোপালগঞ্জে একের পর এক মিলে ১৫ গাড়ির সংঘর্ষ আহত প্রায় শতাধিক গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত সমবায়ের হাত ধরে উন্নয়ন, গোপালগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ১ হাজার ৩৯৬ গাড়ির ১১ দলীয় লংমার্চ গোপালগঞ্জ অতিক্রম, ছিল কঠোর নিরাপত্তা গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলায় দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

গোপালগঞ্জ শহর আজ আওয়ামী লীগের দখলে, দেশীয় অস্ত্র নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নিয়েছে

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮.২২ এএম
  • ২১১ Time View

রাজিয়া সুলতানা :
গোপালগঞ্জ জেলা শহরজুড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় শহরের জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙে অগ্নিসংযোগ, এফএনএফ বাজারে ভাঙচুর এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকে করে নেতাকর্মীরা শহরে প্রবেশ করতে থাকেন। আওয়ামী লীগের ডাকা কর্মসূচিতে যোগ দিতে তাঁরা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন।

দুপুর ১২টার দিকে কয়েক হাজার নেতাকর্মী একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিসিক ব্রিজ এলাকা থেকে লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি, আদালত চত্বর, জেলা প্রশাসকের কার্যালয় এলাকা অতিক্রম করে শহরের বিভিন্ন সড়কে মিছিল নিয়ে প্রবেশ করেন। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নেওয়ার ঘটনা ঘটে। মিছিল থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলটির পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলে অংশ নেওয়া অনেক নেতাকর্মীর হাতে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র দেখা যায় বলে জানা গেছে।

এছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর ভেঙে মুক্তিযোদ্ধা চত্বর লিখে ব্যানার টাঙিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা পুলিশের গাড়িতে জয় বাংলা লিখে দেয়।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষ করে লঞ্চঘাট ও বাজার এলাকায় মোতায়েন করা হয় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএন সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়। পাশাপাশি বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।

পুরো শহরজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। আতঙ্কে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!