মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, মাঠে দুই হাজারের বেশি পুলিশ ও ১০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, শহরের থমথমে অবস্থা গোপালগঞ্জে নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি ও ১,৩৫০ পুলিশ মোতায়েন গোপালগঞ্জ শহর আজ আওয়ামী লীগের দখলে, দেশীয় অস্ত্র নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নিয়েছে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, উত্তেজিত জনতার আগুনে পুড়ল ফাল্গুনী এসি বাস গোপালগঞ্জে একের পর এক মিলে ১৫ গাড়ির সংঘর্ষ আহত প্রায় শতাধিক গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত সমবায়ের হাত ধরে উন্নয়ন, গোপালগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ১ হাজার ৩৯৬ গাড়ির ১১ দলীয় লংমার্চ গোপালগঞ্জ অতিক্রম, ছিল কঠোর নিরাপত্তা গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলায় দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, মাঠে দুই হাজারের বেশি পুলিশ ও ১০ প্লাটুন বিজিবি

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১.২৮ এএম
  • ৮৩ Time View

রাজিয়া সুলতানা:

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেকটা ভালো ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। গতকাল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অনেককে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই হাজারের অধিক পুলিশ সদস্য, ১০ প্লাটুন বিজিবি, র‌্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ করছেন। যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ডিআইজি আরও বলেন, গতকালের নাশকতার ঘটনায় জড়িত অনেককে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!