রাজিয়া সুলতানা:
গোপালগঞ্জের সার্বিক শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ১ হাজার ৩৫০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিজিবির ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান ও ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে তাঁরা বলেন, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহসহ জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
Leave a Reply