রাজিয়া সুলতানা :
গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনাকে কেন্দ্র করে ফাল্গুনী পরিবহনের একটি এসি বাসে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। তবে নিহত সাইকেল আরোহীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ফাল্গুনী পরিবহনের এসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Leave a Reply