মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা: গ্রেপ্তার বেড়ে ২৫ গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫ মুকসুদপুরে পিকআপ ভ্যানের চাপায় বাবা ও মেয়ে নিহত গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া নিবাসী খন্দকার নজরুল আলম টেনু আর নেই, জানাজা আগামীকাল গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১.৪৩ এএম
  • ১৪ Time View

নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জ সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজমা খানম (৩৫) ও তাঁর স্বামী রাজু মোল্লা (৩৮)। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে গোপালগঞ্জ শহরের পুলিশ লাইনস-সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা-খুলনাগামী লেনে অবস্থিত ‘আদি মিষ্টান্ন ভান্ডার’-এর সামনে পাকা সড়ক থেকে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নাজমা খানম ও রাজু মোল্লাকে আটক করা হয়।

গ্রেপ্তার দুজন গোপালগঞ্জ সদর পৌরসভার কবরস্থান রোডের মিয়াপাড়া এলাকার বাসিন্দা।

অভিযানে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রোববার দিবাগত রাতে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুজনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!