বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম

টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২.৩৪ পিএম
  • ৩৭ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলও ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গিমাডাঙ্গা গ্রামের রোমান শেখের মোটরসাইকেল থেকে দুই দিন আগে কয়েকটি যন্ত্রাংশ চুরি হয়। পরে টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে গওহরডাঙ্গা গ্রামের কয়েকজনকে শনাক্ত করা হয় বলে স্থানীয়রা জানান। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার টুঙ্গিপাড়া কলেজ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে চলে যায় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পাঁচজন আহত হন। সংঘর্ষের সময় কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় উভয় পক্ষের লোকজনকে নিজ নিজ এলাকায় ফিরিয়ে দেয় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘ঘটনাটি খুব একটা বড় বিষয় নয়। সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই উভয়পক্ষ পাটগাতি বাসস্ট্যান্ডে মুখোমুখি হয়ে যায়। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এবং স্থানীয় কয়েকটি দোকানের সামান্য ক্ষতি হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। গোপালগঞ্জ থেকে বিশেষ টিমও আনা হয়েছিল। তাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কারও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে থানায় এসে অভিযোগ দিতে বলা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!