বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, স্বাভাবিক হচ্ছে জনজীবন গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, মাঠে দুই হাজারের বেশি পুলিশ ও ১০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, শহরের থমথমে অবস্থা গোপালগঞ্জে নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি ও ১,৩৫০ পুলিশ মোতায়েন গোপালগঞ্জ শহর আজ আওয়ামী লীগের দখলে, দেশীয় অস্ত্র নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নিয়েছে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, উত্তেজিত জনতার আগুনে পুড়ল ফাল্গুনী এসি বাস গোপালগঞ্জে একের পর এক মিলে ১৫ গাড়ির সংঘর্ষ আহত প্রায় শতাধিক গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত সমবায়ের হাত ধরে উন্নয়ন, গোপালগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, স্বাভাবিক হচ্ছে জনজীবন

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭.২৫ এএম
  • ১১৮ Time View

নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় দুই হাজার পুলিশ সদস্যের পাশাপাশি ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।

তবে গতকাল রাত থেকে জেলার কোথাও নতুন করে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। জেলা জুড়ে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), এসআরবি এবং বিজিবির যৌথ টহল অব্যাহত রয়েছে। এছাড়া জেলার সকল গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অন্যদিকে, দীর্ঘ দুই বছর পর গতকাল সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করেন দলটির ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর পরে তারা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। এছাড়া গতকাল কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজার এবং কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল বের করার খবর পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও টহলের মধ্যে আজ সকাল থেকেই গোপালগঞ্জের জনজীবন স্বাভাবিক রয়েছে। আতঙ্ক কাটিয়ে সাধারণ মানুষ নিজ নিজ দৈনন্দিন কাজে বাড়ি থেকে বের হচ্ছেন এবং যান চলাচল ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক গতিতে চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!