শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে একের পর এক মিলে ১৫ গাড়ির সংঘর্ষ আহত প্রায় শতাধিক গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত সমবায়ের হাত ধরে উন্নয়ন, গোপালগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ১ হাজার ৩৯৬ গাড়ির ১১ দলীয় লংমার্চ গোপালগঞ্জ অতিক্রম, ছিল কঠোর নিরাপত্তা গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলায় দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সব সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা এমপি বাবরের গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: পৌর আওয়ামী লীগ নেতা রোমান ও ছেলে রাব্বি গ্রেপ্তার গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা: গ্রেপ্তার বেড়ে ২৫

গোপালগঞ্জে একের পর এক মিলে ১৫ গাড়ির সংঘর্ষ আহত প্রায় শতাধিক

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০.৫৬ এএম
  • ১১ Time View

 

 

গোপালগঞ্জ প্রতিনিধি ।।

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে সিরিয়াল ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন।ক্ষতিগ্রস্থ যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-০১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমের গাড়ি বহরের দুইটি গাড়ি রয়েছে।এমপি-র গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্থ হয়।তবে তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।পরবতীতে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের এইকটির সাথে আরেকটির সংঘর্ষ হয়।

এতে সড়ক দূর্ঘটনার কবলে পড়ে ৪টি যাত্রীবাহী বাস, ২টি প্রাইভেট কার, ২টি ট্রাক ও ২টি ইঞ্জিন চালিত ইজিবাইক।এ ঘটনার পর মহাসড়কটি প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

মুকসুদপুর থানার অফিসার ইন চার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারাত্মক আহত ২০/২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।রাস্তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে থাকা দুইটি গাড়ি এসময় ক্ষতিগ্রস্থ হয়।সংসদ সদস্য ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরের প্রবেশ কালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় গাড়িবহরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন এবং তিনি সুস্থ আছেন।

তবে এসময়ে রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হন।তাকে তাৎক্ষনিকভাবে  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!