রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬

গোপালগঞ্জে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১.১০ পিএম
  • ১৮ Time View

নিজস্ব প্রতিবেদক :

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক ব্র্যান্ড এমইপি গ্রুপ-এর উদ্যোগে গোপালগঞ্জে ইলেকট্রিক পণ্য ব্যবসায়ীদের অংশগ্রহণে এক সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা, বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার (১৮ জুলাই ২০২৬) গোপালগঞ্জের অ্যারিস্টোক্র্যাটস প্রোপার্টিজ লিমিটেড মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রায় দুই শতাধিক ব্যবসায়ীর উপস্থিতিতে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমইপি গ্রুপের সিনিয়র ডেপুটি সেলস ম্যানেজার মো. আমান হোসাইন আমান

গোপালগঞ্জের পরিবেশক মনিরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং টেরিটোরি ম্যানেজার আলিনুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে কোম্পানির ব্যবসায়িক নীতিমালা, পণ্যের গুণগত মান, বাজারের সম্ভাবনা এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্যের বৈশিষ্ট্য, মাসিক ও বার্ষিক ব্যবসায়িক পলিসি এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। উপস্থিত ব্যবসায়ীরা আগ্রহের সঙ্গে উপস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং ভবিষ্যতেও এমইপি গ্রুপের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি মো. আমান হোসাইন আমান বলেন, “এমইপি গ্রুপ গ্রাহকের চাহিদা ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নতমানের পণ্য উৎপাদনে প্রতিশ্রুতিবদ্ধ। গুণগত মান বজায় রাখা এবং ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানই আমাদের প্রধান অঙ্গীকার।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ডিভিশনের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. শাহিন হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন গোপালগঞ্জ অঞ্চলের ফিল্ড অফিসার মো. রোকুনুজ্জামান, মো. আনিচুর রহমানমো. এনামুল হক, স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ী, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সম্মেলনের শেষ পর্বে সেরা ১২ জন বিক্রেতার মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হলে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা এমইপি গ্রুপের প্রতি সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও কোম্পানির পণ্যের বাজার সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারী ব্যবসায়ীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এমইপি গ্রুপ কর্তৃপক্ষ জানায়, ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থা ও অংশীদারিত্ব গড়ে তুলতে ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলায় এ ধরনের সহযোগী সম্মেলনের আয়োজন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!