বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার

কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮.২০ এএম
  • ৩৫ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে রেলস্টেশনের ছাতার সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মনির শেখ কাশিয়ানী পূর্বপাড়া এলাকার লোকমান শেখ লুকুর ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!