শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

কাশিয়ানীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ১.৪০ পিএম
  • ৫২৭ Time View

 

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের কাশিয়ানীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ সজল মোল্লা (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিকেল ৪:৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার এসআই ফারুক আলমের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল কাশিয়ানী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন মাজড়া পশ্চিম পাড়া এলাকায় রিজাউল মোল্লার বসত বাড়ির উঠান থেকে সজল মোল্লাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৪০০ (চারশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সজল মোল্লা কাশিয়ানী থানার মাজড়া পশ্চিম পাড়া গ্রামের রিজাউল মোল্লার ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানানো হয়েছে, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!