শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

কাশিয়ানীতে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬, ১২.৪৬ পিএম
  • ২৬৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

শনিবার (৬ জুন) দুপুর ১টা ১০ মিনিটের দিকে র‌্যাব-৬ এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) কাশিয়ানী থানার গোপালপুর-তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটক ব্যক্তি হলেন খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা আসাবুর সানার ছেলে মো. ওসমান সানা (১৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওসমান সানার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে উদ্ধারকৃত মাদকসহ কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়েছে। মাদক নির্মূল এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!