শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫ ১৫ আগস্টকে ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার গোপালগঞ্জ-ঢাকা কমিউটার ট্রেনে বাড়ছে যাত্রী, সময়সূচি পরিবর্তনের দাবি গোপালগঞ্জে গ্রিন ফোর্স বাংলাদেশের জেলা কমিটির পরিচিতি সভা প্রেমের সম্পর্কের জেরে হামলার অভিযোগ, গোপালগঞ্জ মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন যুবক

গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১.৩২ পিএম
  • ১৯১ Time View

নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জে অগ্নিবীণা ও শিল্প সাহিত্য সংসদের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে গোপালগঞ্জ লেক পার্কের উন্মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজির আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামান।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদ ও সাম্যচেতনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জারি গান, নজরুল সংগীতসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন জেলার বিভিন্ন পর্যায়ের বাউল ও লোকসংগীত শিল্পীরা। অনুষ্ঠানটি উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!