বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলায় দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সব সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা এমপি বাবরের গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: পৌর আওয়ামী লীগ নেতা রোমান ও ছেলে রাব্বি গ্রেপ্তার গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা: গ্রেপ্তার বেড়ে ২৫ গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫ মুকসুদপুরে পিকআপ ভ্যানের চাপায় বাবা ও মেয়ে নিহত গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া নিবাসী খন্দকার নজরুল আলম টেনু আর নেই, জানাজা আগামীকাল গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সব সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা এমপি বাবরের

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২.৪৩ পিএম
  • ৬৫ Time View

নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। তিনি বলেছেন, “হাসপাতালকেন্দ্রিক কোনো সিন্ডিকেট থাকবে না। রোগীর সেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগে ২৪ ঘণ্টা অপারেশন কার্যক্রম চালুর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। আগামী ১ নভেম্বর থেকে এ কার্যক্রম চালু হবে।

এমপি ডা. কে এম বাবর বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। রোগীরা যাতে নির্বিঘ্নে চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মোরশেদ মোল্যা।

এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কনসালট্যান্ট, নার্স, সাংবাদিক এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!