বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম

গোপালগঞ্জে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.৩৫ এএম
  • ৬৬৫ Time View

শেখ ফরিদ আহমেদ:

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে গোপালগঞ্জ পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ঢল নামে।

রাত ১২টা ১ মিনিটে গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর,জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এবং জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর একে একে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভোরের আলো ফোটার সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাতফেরি শহর প্রদক্ষিণ করে।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে কিশোর-তরুণ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শহীদ মিনার প্রাঙ্গণ এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। দিনটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিশুদের জন্য বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরজুড়ে প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!