শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫ ১৫ আগস্টকে ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার গোপালগঞ্জ-ঢাকা কমিউটার ট্রেনে বাড়ছে যাত্রী, সময়সূচি পরিবর্তনের দাবি গোপালগঞ্জে গ্রিন ফোর্স বাংলাদেশের জেলা কমিটির পরিচিতি সভা প্রেমের সম্পর্কের জেরে হামলার অভিযোগ, গোপালগঞ্জ মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন যুবক

গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পৌর শহীদ মিনার চত্বরে ব্যাপক প্রস্তুতি

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.১৩ এএম
  • ৪৭৩ Time View

রাজিয়া সুলতানা:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পৌর পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ধোয়া-মোছার পাশাপাশি রং করা ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা হচ্ছে। শিক্ষার্থীরা রং-তুলির আঁচড়ে শহীদ মিনার প্রাঙ্গণে আলপনা আঁকছে, যা দিবসটির আবহকে আরও তাৎপর্যমণ্ডিত করে তুলেছে।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবে। এ উপলক্ষে আলোকসজ্জা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবেন বলেও জানা গেছে।

ভাষা শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!