শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে জমি বিরোধে চাচা-চাচাতো বোনকে পিটিয়ে আহত, মামলা দায়ের গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে স্বাধীনতা দিবস ২০২৬: স্বাধীনতা বেদীতে অগ্নি বীনা শিল্প ও সাহিত্য সংসদের শ্রদ্ধাঞ্জলি গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবসে জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী গোপালগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত গোবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে গণহত্যা দিবস পালিত: বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের বর্ণাঢ্য অভিষেক ও সংবর্ধনা উৎসবের আমেজে প্রস্তুত গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ; প্রধান জামাত সকাল ৮টায়। গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে এমপি ডা. কে এম বাবরের ইফতার ও দোয়া মাহফিল

গোপালগঞ্জে স্বাধীনতা দিবস ২০২৬: স্বাধীনতা বেদীতে অগ্নি বীনা শিল্প ও সাহিত্য সংসদের শ্রদ্ধাঞ্জলি

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬.৪২ এএম
  • ৯৭ Time View

শেখ ফরিদ আহমেদঃ

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরই ধারাবাহিকতায় স্বাধীনতা বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে অগ্নি বীনা শিল্প ও সাহিত্য সংসদ।

২৬ মার্চ ভোরে গোপালগঞ্জ শহরের স্বাধীনতা বেদীতে সংগঠনটির সদস্যবৃন্দ একত্রিত হয়ে বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সংগঠনের আহ্বায়ক অধ্যাপক গোলাম মোস্তফা জি এম বলেন, ১৯৭১ সালের এই দিনে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। শহীদদের ত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি।

এ সময় উপস্থিত বক্তারা আরও বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়াই হোক সবার অঙ্গীকার।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অগ্নি বীনা শিল্প ও সাহিত্য সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025