গোপালগঞ্জ জেলা তথ্য অফিস -এর উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা এপ্রিল) সকালে গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা ক্লাসরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তথ্য অফিসার মোঃ সুলাইমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক মোঃ ফিরোজ খান।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাঈদ মোঃ আবদুল্লাহ এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।
প্রধান আলোচক তাঁর অলোচনায় ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করেন ও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেন। তিনি রণাঙ্গণে সম্মুখ সারিতে থেকে যুদ্ধের নেতৃত্বকালীন সময়ে ঘটে যাওয়া ঘটনার স্মৃতিচারণ করেন।
গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাঈদ মোঃ আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের এই ত্যাগের কথা জাতি আজীবন স্মরণ রাখবে।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধে আলেম ওলামাদের অবদান অনস্বীকার্য। আলেম ওলামারাও সরাসরি মুক্তিযুদ্ধে অংগ্রহণ করেছিলেন।
সভাপতির বক্তব্যে তথ্য অফিসার মোঃ সুলাইমান বলেন, মু্ক্তিযুক্ত হয়েছিলো বৈষম্য ও শোষণের বিরুদ্ধে। স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা তখই পাবো যখন আমরা বৈষম্য ও দুর্ণীতিমুক্ত দেশ গঠন করতে পারবো। পরে তিনি মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply