নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জ ন্যাশনাল ইলেকট্রনিক্স থেকে মাত্র ২৪,০০০ টাকা দিয়ে মার্সেল (MARCEL) ব্র্যান্ডের একটি ফ্রিজ কিনে ৫০,০০০ টাকার বিশাল ক্যাশ ভাউচার পেয়েছেন স্থানীয় ক্রেতা মোঃ সাহাবুদ্দিন মোল্লা। তিনি গোপালগঞ্জের কোলপুরের বাসিন্দা। মার্সেল দেশব্যাপী চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন ২০২৬ (সিজন-২৪)’ এর আওতায় এই বিশেষ ক্যাশ ভাউচারটি জিতেন।
এক অনুষ্ঠানের মাধ্যমে ক্রেতা মোঃ সাহাবুদ্দিন মোল্লার হাতে এই ক্যাশ ভাউচারটি তুলে দেওয়া হয়। ভাউচারটি হস্তান্তর করেন মার্সেল-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস) মোঃ নূরুল ইসলাম রুবেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জোনের সেলস মার্শাল মোঃ আসিফ ইকবাল।
মার্সেল কর্তৃপক্ষ জানায়, দেশজুড়ে বর্তমানে তাদের ‘Digital Campaign 2026 Season-24’ চলছে। এই ক্যাম্পেইনের আওতায় মার্সেলের যেকোনো পণ্য কিনে ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ ১০ লাখ টাকার ক্যাশ ভাউচার। এছাড়াও রয়েছে আকর্ষণীয় ক্যাশ ভাউচারসহ লক্ষ লক্ষ টাকার নিশ্চিত উপহার।
কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে, মার্সেলের এই আকর্ষণীয় অফারটি আগামী ঈদুল আজহা ২০২৬ পর্যন্ত চালু থাকবে।
Leave a Reply