গোপালগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে গোপালগঞ্জে ‘নৌযান শুমারি ২০২৬’-এর শুভ উদ্বোধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়।
র্যালীতে নেতৃত্ব দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নৌযান শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করছেন জেলা পরিসংখ্যান কার্যালয়, গোপালগঞ্জের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু হাসনাইন।
সংশ্লিষ্টরা জানান, দেশের নৌযান সম্পর্কে হালনাগাদ ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের মাধ্যমে নৌখাতের পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করতেই এ শুমারি পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply