বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন করেছে সরকার গোপালগঞ্জে ১ লাখ ৭৬ হাজার ৫৬০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল গোপালগঞ্জে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা  গোপালগঞ্জে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত-৩০ গোপালগঞ্জে বেলী ব্রিজ ভেঙে খালে পড়ল ট্রাক-অটোরিকশা, আহত একাধিক: প্রধান সড়কে যান চলাচল বন্ধ ফ্যাটি লিভার: নীরব মহামারি, ঝুঁকিতে বাংলাদেশের মানুষ

নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১.৩২ পিএম
  • ৪২ Time View

মোঃ লিটন সিকদার :

নড়াইলের কালিয়া উপজেলার পানিপাড়া এলাকায় অবস্থিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে দেশের প্রথম ভাসমান (ফ্লোটিং) গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ দেশের ক্রীড়া ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে।

সোমবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির সভাপতি এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের নির্বাহী সদস্য খবির উদ্দিন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদা সুলতানা ও ইমামুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে গলফ খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নতুন এই ভাসমান ড্রাইভিং রেঞ্জ নির্মিত হলে খেলোয়াড়দের জন্য আধুনিক অনুশীলনের সুযোগ সৃষ্টি হবে এবং নতুন প্রজন্মের মধ্যে গলফের প্রতি আগ্রহ বাড়বে।

বক্তারা আরও জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশ-বিদেশের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে পারে। এর ফলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং পর্যটন শিল্পের বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এ সময় ক্লাবের কর্মকর্তা, সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে নড়াইলের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে অভিহিত করেন।

সংশ্লিষ্টদের বিশ্বাস, দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ বাস্তবায়নের মাধ্যমে নড়াইল জাতীয় ক্রীড়া ও পর্যটন অঙ্গনে নতুনভাবে পরিচিতি লাভ করবে এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!