বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন করেছে সরকার গোপালগঞ্জে ১ লাখ ৭৬ হাজার ৫৬০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল গোপালগঞ্জে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা  গোপালগঞ্জে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত-৩০ গোপালগঞ্জে বেলী ব্রিজ ভেঙে খালে পড়ল ট্রাক-অটোরিকশা, আহত একাধিক: প্রধান সড়কে যান চলাচল বন্ধ

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭.০৬ এএম
  • ৫৩ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি:

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি লেনিন শিকদারের নেতৃত্বে পাঁচুরিয়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকুজ্জামান, বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল খায়ের, আজিজুর রহমান বেনা, অ্যাডভোকেট তৌফিক ইসলাম, ফজলুল কবির, রিয়াজউদ্দিন লিপ্টন ও জিয়াউল কবির বিপ্লব।

বক্তারা দেশের চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!