রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন করেছে সরকার গোপালগঞ্জে ১ লাখ ৭৬ হাজার ৫৬০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল গোপালগঞ্জে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা  গোপালগঞ্জে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত-৩০

ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬.৫৪ এএম
  • ১০৩ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি :

ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কর্মকর্তাদের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ জুন) আগারগাঁওস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মাঠ পর্যায় থেকে আগত ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে পরিচালক (সমন্বয় বিভাগ) মহিউদ্দিন মাহিন সভাপতি, পরিচালক (অনুবাদ বিভাগ) আনিসুজ্জামান শিকদার সাধারণ সম্পাদক এবং উপ-পরিচালক (প্রশাসন) শাহ নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন মাহিন তার বক্তব্যে অ্যাসোসিয়েশনের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক আনিসুজ্জামান শিকদার নবগঠিত কমিটির পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!