সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া নিবাসী খন্দকার নজরুল আলম টেনু আর নেই, জানাজা আগামীকাল গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০

গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া নিবাসী খন্দকার নজরুল আলম টেনু আর নেই, জানাজা আগামীকাল

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১.১৭ পিএম
  • ৬০ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি:

আমেরিকা প্রবাসী খন্দকার নজরুল আলম টেনু (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৯ অক্টোবর) ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম খন্দকার নজরুল আলম টেনু গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার বাসিন্দা খন্দকার শামসুল হক বাসু মুক্তারের ছেলে। তিনি তাবলীগ জামাত এর সাথী ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় গোপালগঞ্জ শহরের মার্কাজ মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে গোপালগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!