বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল গোপালগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল নুসরাত, স্বপ্ন ডাক্তার হওয়ার গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা’ অনুষ্ঠিত গোপালগঞ্জে ভূমিকম্পের কম্পন গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনে ম্যানহোলের পাশে রাস্তা খুঁড়ে ফেলে রাখা: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তিন মাসে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা এমপি ডা. কে এম বাবরের গোপালগঞ্জে যাকাতের অর্থে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ গোপালগঞ্জে অগ্নিবীনা শিল্প ও সাহিত্য সংসদ এর উদ্যোগে ভাষা দিবস পালিত   ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর শিক্ষা কর্মসূচীর শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও র‌্যালি

  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৭.০৪ এএম
  • ৩১৯ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ (০৫ আগস্ট) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে স্বচ্ছতা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান, সিভিল সার্জন ড. আবু সাঈদ মুহম্মদ ফারুখ সহ জুলাই গণঅভ্যুত্থানে ৪০ জন আহত ও ৭ জন নিহতদের পরিবারের সদস্য এবং প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এরপর জেলা বিএনপি ও জেলা জামায়াতের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। জুলাই পুনর্জাগরণের এই র‌্যালিতে অনেকের হাতে ছিল গণঅভ্যুত্থানকেন্দ্রিক বার্তাবহুল প্ল্যাকার্ড।

এর আগে আজ সকাল ৯টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গোপালগঞ্জ সদরসহ পাঁচ উপজেলায় নানা আয়োজনে গণ-অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025