বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল

  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ২.১৯ পিএম
  • ৩২২ Time View

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:

 

গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা। আজ মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার ও মাওলানা আব্দুল হামিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিকদের পক্ষ থেকে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, শেখ মোস্তফা জামান, আমিনুল ইসলাম শাহীন এবং সেলিম রেজা।

আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে ইসলামের মূল আদর্শের ওপর আলোকপাত করেন। তারা বলেন, সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশ্ব মানবতার মুক্তি, দেশের শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!