শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল নুসরাত, স্বপ্ন ডাক্তার হওয়ার

  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬, ৮.৪১ এএম
  • ৫২২ Time View

নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জ সদরের মেধাবী শিক্ষার্থী নুসরাত বিনতে আজিজ অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভের পাশাপাশি জেলায় প্রথম (ডিস্ট্রিক্ট ফাস্ট) হয়ে কৃতিত্ব অর্জন করেছে।

নুসরাত গোপালগঞ্জ সদর উপজেলার তাড়গ্রাম, বলাকইড় এলাকার বাসিন্দা। সে সরকারি বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়-এর অষ্টম শ্রেণির ছাত্রী। তার পিতা মো. আজিজ মিয়া গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা এবং মাতা মনিরা খানম (মুন্না) গৃহিণী।

এর আগেও নুসরাত পঞ্চম শ্রেণিতে বৃত্তি লাভ করে সবার নজর কাড়ে। ধারাবাহিক তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয়রা আনন্দ প্রকাশ করেছেন।
নুসরাত জানায়, বড় হয়ে সে একজন ডাক্তার হতে চায়। মানুষের সেবা করে সমাজের উপকারে আসাই তার স্বপ্ন। ভবিষ্যতে সে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজের লক্ষ্য পূরণ করতে চায়।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নুসরাত অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। সঠিক দিকনির্দেশনা পেলে সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে বলে তারা আশাবাদী।

তার এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!