সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২.৫৪ পিএম
  • ৭৮৭ Time View

 

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:

কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলার প্রতিষ্ঠানসমূহে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে প্রাথমিক ট্রেড নির্বাচন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল হক।

সভায় বিভিন্ন ট্রেড চালুর সম্ভাবনা, স্থানীয় শিল্প ও কর্মসংস্থানের চাহিদা, শিক্ষার্থীদের আগ্রহ এবং যুগোপযোগী কারিগরি শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ট্রেড নির্বাচন করে দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. জহুরুল হক, নেহার রঞ্জন বৈরাগী, কল্যাণ কুমার বিশ্বাস, মো. তৌহিদুল্লাহ খান, মোহাম্মদ নরজ আলী, দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক শেখ মোস্তফা জামান, এফ. এম. মফিজুর রহমানসহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, যুগোপযোগী ও কর্মমুখী কারিগরি শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগে দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!