শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার, এটি ছিল রাজনৈতিক ষড়যন্ত্র: ডা: রাবেয়া

  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭.৫৮ এএম
  • ৭১০ Time View

গোপালগঞ্জ :
গোপালগঞ্জে জেলা বিএনপির নেতা ও গোপালগঞ্জ- ২ আসনের মনোনয়ন প্রত্যাশি ডা: কে এম বাবর এর বাসায় গত ২২ আগস্ট রাত ২ টায় সেনাবাহিনী অভিযান চালায়। এসময় একটি পরিত্যাক্ত দেশীয় পাইপ গান উদ্ধার করে সেনাবাহিনী।

এ বিষয়ে আজ (২৩ আগস্ট) শনিবার সকাল সাড়ে ১১টায় ডা: কে এম বাবরের স্ত্রী ডা: রাবেয়া আক্তার জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামী ডা: কে এম বাবর গোপালগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এরই মধ্যে সে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এ ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কে বা কারা রাতে আমার শাশুরির বাথরুমে কমোডের ফ্ল্যাশের মধ্যে পরিত্যাক্ত অস্ত্র রেখে যায়। পরে সেনাবাহিনীকে খবর দিলে রাত ২ টায় ৪০ থেকে ৫০ জন সেনাবাহিনী তল্লাশী করে আমার শাশুরির বাথরুমের কমোডের মধ্য থেকে দেশীয় পরিত্যাক্ত পাইপ গান উদ্ধার করেন। যেটা ছিল রাজনৈতিক ষড়যন্ত্র । আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। সুষ্ঠু তদন্তর মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের তদন্তের দাবি জানাই।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব, এ্যাড. আবুল খায়ের, বিএনপি নেতা এ্যাড. তৌফিকুল ইসলাম, আজিজুর রহমান বেনা, এ্যাড. সেলিম, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফজলুল কবির দ্বারা, শেখ হাচিবুর রহমান, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারন সম্পাদক রাশেদুজ্জামান পলাশ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!