সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
আমেরিকা প্রবাসী খন্দকার নজরুল আলম টেনু আর নেই, জানাজা আগামীকাল গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০

গোপালগঞ্জে এম এইচ খান মঞ্জুর আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১.০৬ পিএম
  • ৬৯১ Time View

গোপালগঞ্জ রিপোর্ট:
গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য এবং বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জু বলেছেন, বর্তমান সরকারের সময় গোপালগঞ্জ জেলার মানুষের কোনো চাকরি হচ্ছে না। যারা চাকরিতে আছেন তারাও ঝুঁকির মধ্যে রয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এই বৈষম্য থাকবে না। আমরা ঐতিহ্যবাহী এই জেলাকে দেশের সবচেয়ে উঁচু স্থানে দাড় করাবো। আমার স্বপ্ন আছে গোপালগঞ্জকে একটি উন্নত জেলায় পরিনত করবো।

আজ সোমবার বিকালে সদর উপজেলার উলপুর এম এইচ খান ডিগ্রী কলেজ মাঠে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এছাড়া তিনি প্রশাসনকে অনুরোধ করে বলেন, গোপালগঞ্জের মানুষকে গণ গ্রেফতার বন্ধ করতে হবে।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেজর (অবঃ) অহিদুল হক মোল্লার সভাপতিত্বে জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরকারি বঙ্গবন্ধু কলেজের ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবীর, কেন্দ্রীয় ছাত্রদল নেতা তহিদুর রহমান তাজ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট কন্ঠ শিল্পী হারমোনিয়াম এর জাদুকর নকুল কুমার বিশ্বাস সংগীত পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!