শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জে এম এইচ খান মঞ্জুর আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১.০৬ পিএম
  • ৬২১ Time View

গোপালগঞ্জ রিপোর্ট:
গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য এবং বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জু বলেছেন, বর্তমান সরকারের সময় গোপালগঞ্জ জেলার মানুষের কোনো চাকরি হচ্ছে না। যারা চাকরিতে আছেন তারাও ঝুঁকির মধ্যে রয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এই বৈষম্য থাকবে না। আমরা ঐতিহ্যবাহী এই জেলাকে দেশের সবচেয়ে উঁচু স্থানে দাড় করাবো। আমার স্বপ্ন আছে গোপালগঞ্জকে একটি উন্নত জেলায় পরিনত করবো।

আজ সোমবার বিকালে সদর উপজেলার উলপুর এম এইচ খান ডিগ্রী কলেজ মাঠে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এছাড়া তিনি প্রশাসনকে অনুরোধ করে বলেন, গোপালগঞ্জের মানুষকে গণ গ্রেফতার বন্ধ করতে হবে।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেজর (অবঃ) অহিদুল হক মোল্লার সভাপতিত্বে জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরকারি বঙ্গবন্ধু কলেজের ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবীর, কেন্দ্রীয় ছাত্রদল নেতা তহিদুর রহমান তাজ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট কন্ঠ শিল্পী হারমোনিয়াম এর জাদুকর নকুল কুমার বিশ্বাস সংগীত পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!