গোপালগঞ্জ:
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে হাড় কাঁপানো শীতে কাঁপছে গোপালগঞ্জের মানুষ। তীব্র শীতে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। শিশু ও বৃদ্ধদের অবস্থা বেশ কাহিল।
গোপালগঞ্জে আজ ৯.৮সে: ডিগ্রী সেলসিয়াস । ঘন কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিতে পারছে না সূর্য। রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। দিনের দীর্ঘ সময় যানবাহন চলাচল করছে বাতি জ্বালিয়ে ও ধীরগতিতে।
শীত জেকে বসেছে। হঠাৎ করে তামমাত্রা কমে যাওয়ায় জেলার ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষ কষ্ট পাচ্ছে। ঠান্ডা ও শ্বাসকষ্ট জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
সন্ধ্যা নামতে না নামতেই শহরে ভিড় কমতে থাকে। দোকানপাট বন্ধ হয়ে যায়। কয়েক দিন ধরে এ অবস্থা চলছে। লোকজন খড়, শুকনো পাতা ও ডালপালা জড়ো করে তাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
গোপালগঞ্জ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছেন, বর্তমানে গোপালগঞ্জের ওপর দিয়ে মাঝারী ধরণের শৈত্য প্রবাহ চলছে। আরো দুই এক দিন পর্যন্ত এ শৈত্য প্রবাহ বিদ্যমান থাকবে।
Leave a Reply