শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

হাইকোর্টের আদেশে বৈধতা পেলেন গোপালগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী

  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৬.০৭ এএম
  • ৪১১ Time View

শেখ ফরিদ আহমেদ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টি (লাঙ্গল) মনোনীত প্রার্থী রিয়াজ সরোয়ার মোল্লার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪২৫/২০২৬ নম্বর রিট পিটিশনের আদেশের প্রেক্ষিতে আজ এই সিদ্ধান্ত জানানো হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ঘোষণা
আজ গোপালগঞ্জ জেলা প্রশাসকের ‘স্বচ্ছতা সম্মেলন কক্ষে’ আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আরিফ-উজ্জামান-এর সভাপতিত্বে রিয়াজ সরোয়ার মোল্লার মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে তার প্রার্থীপদ বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং অফিসার।
উল্লেখ্য যে, এর আগে তথ্যগত জটিলতার কারণে তার মনোনয়নপত্রটি গৃহীত হয়নি। পরবর্তীতে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হলে হাইকোর্টের আদেশের ভিত্তিতে আজ তাকে নির্বাচনী লড়াইয়ে ফেরার সুযোগ দেওয়া হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মোহাম্মদ আফতাব উদ্দিন (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন) তারেক সুলতান (অতিরিক্ত জেলা প্রশাসক) মোঃ ওলিউর ইসলাম (জেলা নির্বাচন অফিসার) সহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা।
বৈধতা পাওয়ার পর গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে রিয়াজ সরোয়ার মোল্লা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন:
“আমি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। যদি জয়ী হতে পারি, তবে গোপালগঞ্জের নিরীহ জনসাধারণকে সাম্প্রতিক মামলা-হামলার হয়রানি থেকে মুক্তি দেব। এছাড়া জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখব এবং স্থানীয় যুবকদের চাকুরির সুযোগ তৈরিতে বিশেষ গুরুত্ব দেব।”
গোপালগঞ্জের সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!