মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ-২ আসনে বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণ অধিকার পরিষদ ভোটের ক্যানভাসে বের হয়ে সড়ক দুর্ঘটনা: গোপালগঞ্জে ইজিবাইকের দুই যাত্রী নিহত, আহত ৮ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন। ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক গোপালগঞ্জে পরকীয়া প্রেমের বলি ৩ বছরের শিশু, ওড়নায় শ্বাসরোধ করে বাক্সে ভরলেন গর্ভধারিণী মা! জামাত, এন সি পিকে ভোট দিলে দেশ আফগানিস্তান ও পাকিস্তান হয়ে যাবে :গোপালগঞ্জ  ২ আসনের বিএনপি’র প্রার্থী ডাক্তার কে এম বাবর। আমি নির্বাচিত হলে গোপালগঞ্জে শান্তি ফিরবে: স্বতন্ত্র প্রার্থী লুটুল ভূঁইয়া গোপালগঞ্জে বিজিবির ‘নিরাপত্তা দুর্গ’: মোতায়েন ১৮৩ প্লাটুন সদস্য গোপালগঞ্জে ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্র’ নিয়ে ছড়ানো তথ্য গুজব: জেলা প্রশাসনের স্পষ্টিকরণ এদেশে আর যেন কবর থেকে উঠে আসা মুদ্দা যেন ভোট দিতে না পারে সেজন্য আমাদের কেন্দ্র পাহারা দিতে হবে। গোপালগঞ্জে মামুনুল হক

ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.১৬ এএম
  • ৬২ Time View

 

গোপালগঞ্জ:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ‘প্রফেশনাল ডেভলপমেন্ট ট্রেনিং’-এ মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক।পিডিটি ট্রেনিং প্রাপ্ত শিক্ষদের মধ্যে তিনি একই সঙ্গে ইউজিসির বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (এইচইএটি) প্রকল্পের আওতায় এটিএফ এসপিপি প্রাপ্ত বাংলাদেশের একমাত্র শিক্ষক।
ইউজিসির বাস্তবায়নাধীন এইচইএটি প্রকল্পের আওতায় দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২০২৫ সালের ১২ অক্টোবর শুরু হয়ে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার মাসব্যাপী এ প্রশিক্ষণ পরিচালিত হয়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত প্রায় ৬০ জন শিক্ষক প্রথম স্লটে এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পান। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণের ফলাফল ঘোষণা করা হয়। এতে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি গবেষণায় আগ্রহী ও পারদর্শী একজন শিক্ষক। আন্তর্জাতিক মানের বিভিন্ন গবেষণা জার্নালে প্রকাশিত তার কাজের সাইটেশন কাউন্ট বর্তমানে ৪০০ ছাড়িয়েছে।

সমাপনী অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ভারপ্রাপ্ত রেক্টর ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম মোহাম্মদ ফারুকের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
এ পুরস্কার প্রাপ্তিতে মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং সংশ্লিষ্ট অন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025