শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জ পৌরসভা সংলগ্ন ফুটপাতে ককটেল বিস্ফোরণ: শহরে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.৩৪ পিএম
  • ৩৬৯ Time View

 

 

গোপালগঞ্জ:

গোপালগঞ্জ জেলা শহরের কেন্দ্রস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার রাত আনুমানিক ৭টা ২২ মিনিটের দিকে গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন ফুটপাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা একদল দুষ্কৃতকারী হঠাৎ করেই ফুটপাত লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পরপরই দুষ্কৃতকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ বিস্ফোরণস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!