মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে দুর্যোগ মোকাবিলা ও ভূমিকম্প সচেতনতায় বর্ণাঢ্য মহড়া অনুষ্ঠিত গোপালগঞ্জে ঈদ ঘিরে চুরির আতঙ্ক: পাড়া-মহল্লায় বাড়ছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীর তৎপরতা জ্বালানি সংকটের অজুহাতে গোপালগঞ্জে রড-সিমেন্টের দাম আকাশচুম্বী নারী ও কন্যার অধিকার সুরক্ষায় গোপালগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কোটালীপাড়ায় বিএনপি নেতা আলামিনের বিরুদ্ধে একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ। গোপালগঞ্জের কোটালীপাড়া সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত। গোপালগঞ্জে শরিফ ফার্নিচারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গোপালগঞ্জে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল গোপালগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল নুসরাত, স্বপ্ন ডাক্তার হওয়ার

গোপালগঞ্জে দুর্যোগ মোকাবিলা ও ভূমিকম্প সচেতনতায় বর্ণাঢ্য মহড়া অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৬.৪৫ এএম
  • ৫৩ Time View

শেখ ফরিদ আহম্মেদ:

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এবং “ভূমিকম্পের ভয় করতে হবে জয়”—এই দৃপ্ত শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা প্রশাসকের সুশাসন চত্বরে এই মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়ার মতো কোনো প্রযুক্তি বা যন্ত্র এখনো বিশ্বে আবিষ্কৃত হয়নি। তাই ভবন নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) কঠোরভাবে অনুসরণ করা জরুরি। তিনি আরও উল্লেখ করেন যে, ভূমিকম্প সরাসরি মানুষকে আঘাত করে না, বরং ত্রুটিপূর্ণ ভবনের পতনের কারণেই জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যথাযথ পূর্বপ্রস্তুতি ও সচেতনতাই পারে এই ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনতে।

মহড়া চলাকালে অগ্নি নির্বাপক কর্মী, রেড ক্রিসেন্ট সদস্য, ফায়ার সার্ভিস, চিকিৎসক দল এবং স্বেচ্ছাসেবক বাহিনীর একটি সমন্বিত দল বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান ও প্রাথমিক চিকিৎসা প্রদর্শনী প্রদর্শন করে। অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত সাড়া দিতে হয় এবং জীবন রক্ষা করতে হয়, তা হাতে-কলমে দেখানো হয়। জেলা প্রশাসনের সুশাসন চত্বরে আয়োজিত এই বিশেষ মহড়া স্থানীয় বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা প্রত্যক্ষ করেন। দুর্যোগের ঝুঁকি হ্রাসে প্রশাসনের এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025