শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে জমি বিরোধে চাচা-চাচাতো বোনকে পিটিয়ে আহত, মামলা দায়ের গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে স্বাধীনতা দিবস ২০২৬: স্বাধীনতা বেদীতে অগ্নি বীনা শিল্প ও সাহিত্য সংসদের শ্রদ্ধাঞ্জলি গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবসে জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী গোপালগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত গোবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে গণহত্যা দিবস পালিত: বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের বর্ণাঢ্য অভিষেক ও সংবর্ধনা উৎসবের আমেজে প্রস্তুত গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ; প্রধান জামাত সকাল ৮টায়। গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে এমপি ডা. কে এম বাবরের ইফতার ও দোয়া মাহফিল

গোপালগঞ্জে গণহত্যা দিবস পালিত: বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১.০৫ পিএম
  • ১২১ Time View

 

গোপালগঞ্জ প্রতিনিধি:

মহান ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালেই বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সদর উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার ভয়াবহতা তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025