মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া নিবাসী খন্দকার নজরুল আলম টেনু আর নেই, জানাজা আগামীকাল গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০

গোপালগঞ্জে চাঁদা তোলার প্রতিবাদে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৮.০০ এএম
  • ৫৯২ Time View

গোপালগঞ্জ রিপোর্ট:
গোপালগঞ্জে চাঁদা তোলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ পৌরসভার সামনে বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

প্রায় আধা ঘন্টাব্যাপি চলা এই অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও পৌরসভার আশ্বাসে অবরোধ তুলে নেন চালকরা।

বিক্ষোভকারীরা জানান, গোপালগঞ্জ শহরে প্রায় ৫ হাজার অটোরিকশা চলাচল করে। পৌরসভার নাম ভাঙ্গিয়ে কিছু লোক শহরের ৫ টি স্থানে প্রতি অটোরিকশা থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করছে। চাঁদা দিতে হলে যাত্রীদের কাছ থেকে বেশী ভাড়া নিতে হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ ঘটনার বিচার চেয়ে শতাধিক চালক একত্রিত হয়ে সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করে চাঁদা বন্ধের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!