বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে চাঁদা তোলার প্রতিবাদে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৮.০০ এএম
  • ৫৬৫ Time View

গোপালগঞ্জ রিপোর্ট:
গোপালগঞ্জে চাঁদা তোলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ পৌরসভার সামনে বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

প্রায় আধা ঘন্টাব্যাপি চলা এই অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও পৌরসভার আশ্বাসে অবরোধ তুলে নেন চালকরা।

বিক্ষোভকারীরা জানান, গোপালগঞ্জ শহরে প্রায় ৫ হাজার অটোরিকশা চলাচল করে। পৌরসভার নাম ভাঙ্গিয়ে কিছু লোক শহরের ৫ টি স্থানে প্রতি অটোরিকশা থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করছে। চাঁদা দিতে হলে যাত্রীদের কাছ থেকে বেশী ভাড়া নিতে হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ ঘটনার বিচার চেয়ে শতাধিক চালক একত্রিত হয়ে সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করে চাঁদা বন্ধের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!