বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫ ১৫ আগস্টকে ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার গোপালগঞ্জ-ঢাকা কমিউটার ট্রেনে বাড়ছে যাত্রী, সময়সূচি পরিবর্তনের দাবি গোপালগঞ্জে গ্রিন ফোর্স বাংলাদেশের জেলা কমিটির পরিচিতি সভা প্রেমের সম্পর্কের জেরে হামলার অভিযোগ, গোপালগঞ্জ মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন যুবক গোপালগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে এমইপি গ্রুপের উদ্যোগে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে চাঁদাবাজি, সন্ত্রাস ও টেন্ডারবাজির স্থান হবে না: এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জ আদালতে বিচারকের পেপার ওয়েটের আঘাতে নারী আইনজীবী আহতের অভিযোগ আমেরিকা প্রবাসী দুই শিশুর হাতেই অরুনিমা রিসোর্টে ‘দ্বীপকুঞ্জ’-এর শুভ উদ্বোধন

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০.৪৬ এএম
  • ৯৮ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। এ সময় বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। পরে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর এক নারী যাত্রী ও ট্রাকের চালককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!