শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে এমইপি গ্রুপের উদ্যোগে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১.৪৪ পিএম
  • ১০৫৬ Time View

নিজস্ব প্রতিবেদক :
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক ব্র্যান্ড এমইপি গ্রুপ-এর উদ্যোগে গোপালগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে গোপালগঞ্জের কেএসপি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সুবর্ণা ইলেকট্রনিকের প্রধান পরিচালক মো. মনিরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ডিভিশনের সেলস ম্যানেজার মো. শাহিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ অঞ্চলের ফিল্ড অফিসার মো. রোকুনুজ্জামান, মো. আনিচুর রহমান ও মো. এনামুল হক। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, ইলেকট্রিশিয়ান এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

সভায় বক্তারা বলেন, ১৯৭৪ সালে যাত্রা শুরুর পর থেকে এমইপি গ্রুপ উন্নত মানের বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও বাজারজাত করে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির এক হাজার তিনশটিরও বেশি পণ্য বাজারে রয়েছে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর এসব পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

অনুষ্ঠানে ইলেকট্রিশিয়ানদের সঙ্গে পণ্যের গুণগত মান, নিরাপদ ব্যবহার, বাজার সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। শেষে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!