শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে চাঁদাবাজি, সন্ত্রাস ও টেন্ডারবাজির স্থান হবে না: এমপি ডা. কে এম বাবর

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১.৩৯ পিএম
  • ৯১১ Time View

নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেছেন, “গোপালগঞ্জে কোনো চাঁদাবাজি, সন্ত্রাস ও টেন্ডারবাজি চলবে না। আইনশৃঙ্খলা বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী গোপালগঞ্জ গড়ে তোলা হবে।”

সোমবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ডা. কে এম বাবর আরও বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, প্রণোদনা ও কৃষি সহায়তা সহজেই পাবেন। কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কৌশিক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মামুনুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক এবং এলাকার কৃষকরা।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!