বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ-ঢাকা কমিউটার ট্রেনে বাড়ছে যাত্রী, সময়সূচি পরিবর্তনের দাবি গোপালগঞ্জে গ্রিন ফোর্স বাংলাদেশের জেলা কমিটির পরিচিতি সভা প্রেমের সম্পর্কের জেরে হামলার অভিযোগ, গোপালগঞ্জ মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন যুবক গোপালগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে এমইপি গ্রুপের উদ্যোগে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে চাঁদাবাজি, সন্ত্রাস ও টেন্ডারবাজির স্থান হবে না: এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জ আদালতে বিচারকের পেপার ওয়েটের আঘাতে নারী আইনজীবী আহতের অভিযোগ আমেরিকা প্রবাসী দুই শিশুর হাতেই অরুনিমা রিসোর্টে ‘দ্বীপকুঞ্জ’-এর শুভ উদ্বোধন গোপালগঞ্জে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ-ঢাকা কমিউটার ট্রেনে বাড়ছে যাত্রী, সময়সূচি পরিবর্তনের দাবি

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২.০২ পিএম
  • ৩৯ Time View

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:
গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচলকারী ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনে দিন দিন যাত্রী সংখ্যা বাড়ছে। ট্রেনটির গোপালগঞ্জ কাউন্টার থেকে প্রথম দিনে ১৬ হাজার, দ্বিতীয় দিনে ২৫ হাজার এবং তৃতীয় দিনে ২৬ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে।
যাত্রীদের মতে, ট্রেনটি বর্তমানে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে সকালে না যাওয়ায় অনেকেই সময়মতো কর্মস্থল ও প্রয়োজনীয় কাজে পৌঁছাতে পারছেন না। সকালে ঢাকামুখী ট্রেন চালু করা হলে যাত্রী সংখ্যা বর্তমানের তুলনায় দ্বিগুণ হতে পারে বলে মনে করছেন তারা।
এদিকে প্রতিদিন টিকিট বিক্রি ও যাত্রী সংখ্যা বাড়তে থাকায় ট্রেনটির সময়সূচি পুনর্বিবেচনার দাবি উঠেছে। কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন—এমনটাই আশা প্রকাশ করেছেন যাত্রীরা।
গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের ঢাকামুখী রেল যোগাযোগের চাহিদা পূরণে সময়সূচির পরিবর্তন হলে এ রুটে যাত্রীসেবা আরও জনপ্রিয় ও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!