শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

প্রেমের সম্পর্কের জেরে হামলার অভিযোগ, গোপালগঞ্জ মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন যুবক

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ২.৫৩ পিএম
  • ১৩৬৪ Time View

নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে মাহামুদুল হাসান আজমাইন (১৬) নামে এক যুবককে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের দাবি। মাহামুদুল হাসান আজমাইন গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া ভাড়া বাসার আরিফুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার মোল্যাদি গ্রামের ঐশী (১৬) নামে এক তরুণীর সঙ্গে আজমাইনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এ সময় তাদের মধ্যে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ হতো। তবে মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি বলে অভিযোগ পরিবারের।

পরিবারের দাবি, মঙ্গলবার রাতে ঐশী মোবাইল ফোনে আজমাইনকে ডেকে নেন। পরে পূর্বপরিকল্পিতভাবে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি তাকে অস্ত্র ঠেকিয়ে একটি সাদা গাড়িতে করে তুলে নিয়ে এলোপাতাড়িভাবে মারধর করে এবং জোর করে চেতনা-নাশক ওষুধ খাইয়ে হরিদাসপুর রেলব্রীজের পাশের রেললাইনের ওপর ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় লোকজন ও স্বজনরা আহত অবস্থায় আজমাইনকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, তাকে হত্যার উদ্দেশ্যেই রেললাইনের ওপর ফেলে রাখা হয়েছিল, যাতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করা যায়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিÍর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভিকটিমের ছোট চাচা তামজেদ মোল্যা বাদী হয়ে নামধারী ৩ জন ও অজ্ঞাত ১০ জনকে আসামী করে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি রেকর্ড করে আসামী চিহ্নিত করে আইনের আওতায় আনার জোড় দাবী জানান ভুক্তভূগী পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!