মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা: গ্রেপ্তার বেড়ে ২৫ গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫ মুকসুদপুরে পিকআপ ভ্যানের চাপায় বাবা ও মেয়ে নিহত গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া নিবাসী খন্দকার নজরুল আলম টেনু আর নেই, জানাজা আগামীকাল গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০.৫৪ এএম
  • ৮১ Time View

নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে তুহিন আক্তার (৪৫), সুষমা সরকার (৪০), তাপস সাধু (৫৬), পার্থ সাধু (৫০), নাঈম (২৮) ও আশিক (২৫) রয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৫১২১) সদর উপজেলার সোনাকুড় এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়া বাফার গোডাউনের উদ্দেশে আসা সারবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৫৯৮৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বাসটি সড়কের পাশে ছিটকে গিয়ে একটি গাছের সঙ্গে আটকে যায়। এতে বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!