শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৬.০৪ এএম
  • ৬০৩ Time View

রাজিয়া সুলতানাঃ

গোপালগঞ্জ শহরের অধিকাংশ অলি-গলি এখন বেওয়ারিশ কুকুরের দখলে। রাতে বাড়িতে ফিরতে, ফজরের নামাজ আদায় ও সকালে হাঁটাহাটি করতে বের হলেই কুকুরের আক্রমণের শিকার হতে হচ্ছে। প্রতিদিন কুকুরের কামড়ের শিকার হচ্ছেন অনেকে। কুকুরের ভয়ে স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা। সবমিলিয়ে কুকুরের উপদ্রবে জনজীবন অতিষ্ঠ হলেও এ নিয়ে কারও মাথা ব্যথা নেই।

গতকাল বুধবার (২৭ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা সদরের মোলভীপাড়ায় কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে সোহাগী (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

২০১৪ সালে উচ্চ আদালতের রায়ে কুকুর নিধন কিংবা কুকুর মারা নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকে কুকুর মারা হয় না। উচ্চ আদালতের রায়ে কুকুর নিধনের বিধান না থাকায় আশঙ্কাজনকহারে যখন বংশবৃদ্ধি পাচ্ছে কুকুরের। তবে কুকুরের জন্ম নিরোধ কার্যক্রম নিয়ে একটি পরিকল্পনা হাতে নিয়ে কাজ চলমান রয়েছে জানিয়েছে পৌর কতৃপক্ষ। এসব কুকুরের উৎপাত পৌরবাসীর আতঙ্ক ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এক সময় কুকুরের উৎপাত বন্ধে পৌরসভা ও স্থানীয় প্রশাসন নিধনের ব্যবস্থা নিত। কিন্ত উচ্চ আদালতের রায়ে কুকুর নিধন নিষিদ্ধ করার পর থেকেই বাড়ছে কুকুর। বন্ধ্যাকরণ কার্যক্রম সঠিকভাবে না হওয়াকে দুষছেন অনেকে। পৌর শহরে আশঙ্কাজনক হারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব দেখা দিয়েছে। শহরের বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়াতে দেখা যায় কুকুরের দল।

শহরের নবীনবাগ, মেডিকেল কলেজ ও হাসপাতাল, বড় বাজার, মিয়াবাড়ি, পোষ্ট অফিস মোড়, মিয়াপাড়া, মোহাম্মদপাড়া, মৌলভীপাড়া, লঞ্চঘাটসহ শহরের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব ভীষণভাবে বেরে গেছে। কোথাও সড়কে শুয়ে আছে কুকুর, আবারও কোথাও দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। তবে একেকটা দলে ৫-৭টা কখনও আবার ৭-১০টা থাকে কুকুর। এতে করে ওই সব এলাকার পথচারীসহ সাধারণ মানুষ চরম আতঙ্কে থাকেন। প্রতিদিনই কুকুরের কামড়ে মানুষ আহত হচ্ছে। প্রতিদিন গড়ে শহরের ১০ থেকে ১৫ জন কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে জলাতঙ্কের টিকা নিচ্ছেন। প্রতিদিনি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ টীকা দেওয়া হয়। ১০ মাসে সদর হাসপাতাল থেকেই টীকা গ্রহণ করেছেন ১৫শ এর বেশি। রাস্তায় বের হলেই কুকুরের হামলার মুখে পড়তে হচ্ছে পথচারিদের। কুকুরের কামড়ে আহতরা ভ্যাকসিন ও প্রয়োজনীয় চিকিৎসার নিতে হাসপাতালে ভিড় করছেন।

বেওয়ারিশ কুকুরের উৎপাতে শহরের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। দিনের বেলা কুকুরকে এড়িয়ে চলা গেলেও রাতে কোনো পথচারীকে একা পেলে কুকুরের দল আক্রমণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!