বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬, ২.১০ পিএম
  • ১০৬৭ Time View

রাজিয়া সুলতানা :
গোপালগঞ্জে “শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জুন) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর, গোপালগঞ্জের উদ্যোগে উপপরিচালকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, গোপালগঞ্জের উপপরিচালক মো. শাহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক মো. সাজেদুল হক, প্রশিক্ষক (পোশাক) প্রতিভা অধিকারী এবং সহকারী প্রশিক্ষক (কম্পিউটার) শিরিনা আক্তার জাকিয়া।

বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, মাদক ও অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তরুণদের ইতিবাচক কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!